1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযানে ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
অভিযান চলাকালে গোপীনাথপুর এলাকায় ফসলি জমি ও বসতবাড়ির পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থলেই তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং মাটি ভরাট কাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।