1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ মাদক কারবারী আটক

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৩ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার আগ্রা কালী মন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৭/১১-আর হতে প্রায় ৩ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রা কালী মন্দির নামক স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— কাশিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ বদিউল ইসলাম (৩৯), পাথরঘাটার মৃত আব্দুস সামাদের ছেলে মোমিনুল ইসলাম (৩২), আগ্রাদ্বিগুনের মৃত আজগর আলীর ছেলে শাহাদাত হোসেন সাগর (২৭), আগ্রা কালীতলার মান্নানের ছেলে সামুনুর রশিদ (৩৫) এবং বৈরাগিপাড়ার মৃত ধীরেন চন্দ্র মাহন্ডের ছেলে শ্রী তাপস কুমার (২৮)।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।