1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫০ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ফারুক হোসেন ধামইরহাট উপজেলার চৌঘাট (কাগজকুটা) এলাকার মো. মোজাহারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বিকেলে উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ফারুক হোসেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই শিশুকে ধর্ষণের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তি গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সংবাদ পাওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির ক্ষেত্রে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।