1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

লালমাইয়ে বাইতুন নূর নূরানী ও হাফেজিয়া মাদরসায় হিফজুল কোরআন এর ছবক প্রদান

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর বায়তুল নূর নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হিফজুল কোরআনের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৫ এপ্রিল (বুধবার) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদনগর মুহিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোস্তাফা মাহমুদী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মডেল মসজিদের খতিব হযরত মাওলানা তাফাজ্জল হক, ধর্মপুর বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইমরান হুসাইন এবং উত্তর ধনপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হুসাইন আবাদী।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিকতা ও আদর্শ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, হিফজুল কোরআনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনই নয়, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় শিক্ষার্থীদের মাঝে হিফজুল কোরআনের ছবক প্রদান করা হয়। ছবকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— মো. মহরম (আলি), মো. রাকিবুল হাসান, মো. মাহব্বুব আলম, মো. নাইমুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মো. ওমর ফারুক, মো. আনাছ ও মো. হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মো. রিহাদ, মাওলানা মো. নুরুল আলম ফরিদী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।