1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা পদ্মা নদীতে ডুবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় খুঁজছে মাজার কমিটি

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর মাজার সংলগ্ন পদ্মা নদীতে ১৪ এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুরের দিকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মাজার এলাকা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম “ধারণা হোসেন” বলে স্থানীয়দের কাছে পরিচিত ছিল। তিনি মানসিক ভারসাম্যহীন (পাগল) বেশে দীর্ঘদিন মাজার এলাকায় অবস্থান করতেন। এদিন দুপুরে তিনি পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যান। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধার অভিযানে তার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ওই ব্যক্তির শরীরে কোনো পরিচয়পত্র বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত তার সঠিক পরিচয় বা স্থায়ী ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

হযরত বাবা সোলাইমান শাহ্ চিশতী (রঃ) এর দরবার কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো সন্ধান জেনে থাকেন, তবে দ্রুত মাজার শরীফের দরবার কমিটির সাথে যোগাযোগ করার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।