জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার পারুল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপাড়া গ্রামের মোঃ টিপু সুলতানের স্ত্রী মোছাঃ পল্লবী (২২) এবং জয়পুরহাট সদর থানার ইসলামনগর গ্রামের মোঃ বাপ্পির স্ত্রী মোছাঃ সোনিয়া আক্তার (২৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল নামক স্থানে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই দুই নারীকে তল্লাশি করে ৯৮ বোতল স্কাফ সিরাপ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ তাদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান,
“সীমান্ত এলাকায় অবৈধ পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।