1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ উদ্ধার

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ (চোলাইমদ) উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামস্থ কামারপাড়ায় এই বিশেষ যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কামারপাড়া এলাকার বসতবাড়ির আশপাশ, পার্শ্ববর্তী ধান ক্ষেত ও ভুট্টা ক্ষেতগুলোতে এক চিরুনি অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাটির নিচে ও ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রাখা ড্রাম ও পাত্র থেকে মোট  ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ সুপারের নির্দেশনায় এই ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ীদের দমনে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এলাকাবাসী পুলিশের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।