1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের অলুয়া (কৃষ্ণপুর) এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ওই এলাকায় একটি দোকানের সামনে বেড়িবাঁধ সড়কে অবস্থানকালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগ (৩৪)। এ সময় তাদেরকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযান থেকে একটি কাঁটার (প্রায় ২৪ ইঞ্চি), একটি প্লাস, একটি হাসুয়া, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রড (প্রায় ২৪ ইঞ্চি), তিনটি পুরাতন গামছা, একটি পুরাতন লুঙ্গি এবং একটি নম্বরবিহীন পুরাতন সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।
এছাড়া একই অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার এবং একই ব্যক্তির নামে দুইটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সালামকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতেের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।