1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বড়ধুশিয়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে পিকআপ ভ্যান ভর্তি  ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার চান্দলা ইউপির বড়ধুশিয়া এলাকা থেকে উদ্বার করে পুলিশ।পরিচালিত এ অভিযানে ৬০ কেজি অবৈধ গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়ি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্র ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার  ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা-এর অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ একদল পুলিশ সদস্য ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশে ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তায় সন্দেহজনক একটি সাদা পিকআপ গাড়ি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে সিট ও কার্গো অংশে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহন কাজে জড়িত চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে প্রাথমিকভাবে চক্রটির সদস্যদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জাবান, এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা-এ মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-২১(০৪)২৬। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস, গন্তব্য ও চক্রের মূল হোতাদের সনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।