1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাগুরায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে

মাশরাফি শিকদার মাগুরা

২৫ এপ্রিল ২০২৬ তারিখে মাগুরায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-২ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ্যাড. নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ জনাব মোঃ মানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ; পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা জনাব আলী আহমেদ। মাগুরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোঃ আখতার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা স্থানীয় শিল্প ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বাজার সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে শিল্প ও বাণিজ্য মেলার ভূমিকা অপরিসীম। মেলার মাধ্যমে জেলার উৎপাদিত পণ্য সকলের কাছে পরিচিতি লাভ করবে এবং উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।