1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায়  বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে মাদকবিরোধী  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২ মে)  বিকালে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে  চান্দেরচরের বাগেরহাট বাজারে ইউনিয়ন   বিএনপি আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।
বিএনপি নেতা জাকির হাসানের সভাপতিত্বে  এতে বিশেষ অতিথি হিসেবে  হোমনা থানার  ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানা উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা,  ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, মো. হানিফ মিয়া, শ্রমিকনেতা মো. মনিরুল ইসলাম সরকার,  স্থানীয় বিএনপি নেতা শওকত আলী মোল্লা,মো. মহাসিন ও মাওলানা আবদুল কুদ্দুস সহ উপজেলা ও  পর্যায়ের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।স্থানীয় নেতাকর্মী,   সাধারণ জনগণ এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ  এ সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।