1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৯ ০০ বার পড়া হয়েছে
রাজশাহী বুরো
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল  সিরাজগঞ্জ জেলা শাখার  উদ্যোগে ৪৭ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে  বাজার স্টেশন হকার্স মার্কেট এর সামনে থেকে

বর্ণাঢ্য র‍্যালি এস. এস রোড় হয়ে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের এসে শেষ হয়। এর পূর্বে বর্ণাঢ্য র‍্যালিটির উদ্বোধন করেন ও নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র  যুগ্ম- সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি।

শনিবার  ( ০২ মে, ২০২৬) বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল  সিরাজগঞ্জ জেলা শাখার
আয়োজনে ৪৭  তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালি পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র  যুগ্ম- সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু।

সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ বাহাদুর খান,  আরিফুল ইসলাম রিগান,  সহ- সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,  সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারীক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাছান সেখ, সদর থানা সভাপতি মোঃ  আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক মোঃ মোওালেব খান হুদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, শহর শ্রমিক দলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ,  সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক,  এছাড়া সকল সেক্টর এর শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্টদের কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে আর দেওয়া হবে না। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় এবং উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের এই আন্দোলনে‌ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জুলাই-আগস্টে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে ছাত্র-জনতাকে উজ্জীবিত করেন। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যুবসমাজকে ভিডিও বার্তায় সাহস জোগান। তাঁর প্রত্যয়দীপ্ত বক্তব্য স্বৈরাচারের স্বরূপ উন্মোচনে ভূমিকা রাখে।  আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমাদের শপথ নিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগঠনের কার্যক্রম চালিয়ে যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।