1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় পরিবারের অভিযোগে  এক মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মো. স্বপন (২৯) নামের এক মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৪ মে) বিকেলে তাতুয়াকান্দি গ্রামে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় দেন।  দণ্ডপ্রাপ্ত স্বপন উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের জালাল মিয়ার ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়,  স্বপন দীর্ঘদিন ধরে  মাদকাসক্ত হয়ে  স্থানীয় লোকজনের সঙ্গে বিরক্তিকর  আচরণ করতেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন।  এতে বাধা দিলে বাবা মাকেও মারধর করে।  পরিবার অতিষ্ঠ হয়ে  তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। পরে  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে  ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।