1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভারতের সীমান্ত ঘেঁষে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির লাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে

 

পরশুরাম প্রতিনিধি

 

 

 

‎ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কামাল্লা গ্রাম থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে লাশ উদ্ধার করে।

‎ফুলগাজী থানার এসআই মোহাম্মদ হোসেন জানান, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০ বছর। লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে তার পরিচয় জানার চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

‎ফেনীর সহকারী পুলিশ সুপার নিশাদ তাবাসসুম বলেন, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ‎বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও অবহিত করা হয়েছে এবং লাশের ছবি পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পিবিআই ঘটনাস্থলে যাচ্ছে। তাদের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।