1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভূমিসেবা মেলা উপলক্ষে ভেড়ামারায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামরুমে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব মোঃ শাহাজান আলী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বলেন, “ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।” ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত বলেন, ভূমিসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সহজ করতেই এই সচেতনতামূলক সভার আয়োজন। সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন ও অনলাইন সেবা সম্পর্কে সচেতন করা এই মেলার অন্যতম মূল উদ্দেশ্য।

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা ভূমি অফিসের এই জনকল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।