1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণের শুভ  উদ্বোধন

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৭ ০০ বার পড়া হয়েছে
রাজশাহী বুরো
সিরাজগঞ্জ সদর  উপজেলা ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে  ভিজিএফ’র চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬ ইং) সকালে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
প্যানেল চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ যেন কোনো অসহায় পরিবার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার হতদরিদ্র মানুষের জন্য ভিজিএফ’র চাউল বরাদ্দ দিয়েছে। সঠিক ও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলকে একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”
পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।