1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ৯০০ কেজি চাল উদ্ধার

মো. রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৯ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি

 

নওগাঁর মান্দায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এক বিশেষ অভিযান চালিয়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত ৯০০ কেজি (৩০ বস্তা) সরকারি ভিজিএফ ও টিসিবির চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কালোবাজারির উদ্দেশ্যে চাল পরিবহনের অভিযোগে মোঃ উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেফতার করা হয়। তবে অভিযানের টের পেয়ে মূল হোতা মোঃ বাবু মন্ডল (৫৬) সহ বাকি জড়িতরা পালিয়ে যায়। গতকাল বুধবার (২০ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মান্দা উপজেলার ০৬ নং মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা এবং নিন্দইন ব্রীজ মোড় সংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদে জানতে পারেন যে, মৈনম ইউনিয়ন এলাকায় গরীব মানুষের জন্য বিতরণযোগ্য সরকারি বরাদ্দের চাল অবৈধভাবে পাচার ও কালোবাজারি হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের জরুরি নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি স্পেশাল টিম দ্রুত অভিযানে নামে। অভিযান পরিচালনাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন আসামী মোঃ বাবু মন্ডলের বসত বাড়ির মূল গেট সংলগ্ন টিনশেড রান্না ঘর থেকে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা সরকারি চাল জব্দ করা হয়। পরবর্তীতে আশেপাশের এলাকায় তল্লাশিকালে সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে নিন্দইন ব্রীজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মন্ডলের বাড়ির দিকে আসা একটি ভ্যানকে সন্দেহবশত থামায় পুলিশ। বাবু মন্ডলের বাড়ির প্রায় ১০০ গজ পশ্চিমে জনৈক আইয়ুব আলীর দোকানের সামনে পাকা রাস্তায় ভ্যান চালক মোঃ উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, এসব সরকারি চাল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাবু মন্ডলের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জল সাকিদার, পলাতক বাবু মন্ডলসহ অজ্ঞাতনামা আসামিরা একে অপরের সহযোগিতায় অবৈধভাবে সরকারি চাল মজুদ করে খোলা বাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল। যা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। এই চক্রের একজন আসামিকে গ্রেফতার করা সম্ভব হলেও মূল হোতা বাবু মন্ডলসহ আরও বেশ কয়েকজন এর সাথে জড়িত রয়েছে। সরকারি চাল নিয়ে কোনো ধরনের কালোবাজারি বরদাশত করা হবে না। পলাতক সকল আসামিদের গ্রেফতার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।