1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, মাছ ধ্বংস

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় মানবদেহের জন্য ক্ষতিকর জেলিযুক্ত (সিলিকা জেল) চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে জব্দকৃত বিষাক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
শুক্রবার দুপুরে ভেড়ামারা মধ্যবাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াসিন আলী (৫২) নামের এক ব্যবসায়ীর দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালত জনস্বাস্থ্য সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত চিংড়ি মাছ জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, “মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।