1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় এসিল্যান্ডের অভিযান: অবৈধ মাটি কাটার গাড়ি জব্দ, পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার একটি গাড়ি জব্দ করেছে প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় মাঠে ছিল ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত মূল অপরাধীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মাটি বহনের কাজে ব্যবহৃত অবৈধ গাড়িগুলো জব্দ করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, পরিবেশ ধ্বংস করে যারা অবৈধভাবে মাটি বা বালু কাটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।