1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৮ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে আনা প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। পৃথক দুটি অভিযানে বালুভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে এসব জিরা উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি অভিযানিক দল।
বিজিবি সূত্র জানায়, প্রথমে সকাল ৬টার দিকে একটি বালুভর্তি ড্রাম ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বস্তাবন্দি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে সেখান থেকেও আরও জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, গাড়িগুলোতে থাকা কাস্টমসের বিল অফ এন্ট্রি/এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। পরে মূল কপির পরিবর্তে জাল কপি ব্যবহার করে পণ্য পরিবহনের প্রমাণ মেলায় পুরো চালান জব্দ করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।’
তিনি আরও জানান, জব্দ করা আমদানি-নিষিদ্ধ জিরা যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।