1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ফুটপাত দখল করে দোকান বাণিজ্য: নেতা-পুলিশ ম্যানেজের নামে অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

এককালীন ৫০০০ এবং প্রতিদিন ৮০ খাজনা দিলে এখানে দোকান বসাতে পারবেন। ৫০০০ টাকা সকালে দেবেন বিকেলেই দোকান বসাবেন। আমিই প্রতিদিন খাজনা আদায় করি। মেম্বারের ভাই শাহাদাত মোল্লা এই টাকা নেয়। কোন ঝামেলা নেই। অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন মালেক মিয়া নামের এক ব্যক্তি।

গাজীপুর মহানগরীর কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানী বাজার এলাকায় নর্দান ফ্যাক্টরির সামনের মহাসড়কের পাশে বসেছে অসংখ্য দোকান। শুধু ফুটপাত নয়, দখল করা হয়েছে পথচারীদের ব্যবহারের জন্য নির্মিত ফুটওভার ব্রিজের অংশও। এতে একদিকে যেমন পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে, অন্যদিকে বাড়ছে যানজট ও নিরাপত্তা ঝুঁকি।

এখানে দোকান বসানোর সুযোগ করে দেওয়ার নামে নিয়মিত অর্থ আদায় করা হয়। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মালেক নামে এক ব্যক্তি, যার নিজস্ব একটি দোকানও রয়েছে এই এলাকায়।

পরিচয় গোপন করে দোকান বসানোর বিষয়ে মালেকের সঙ্গে কথা বললে তিনি জানান, আগে পছন্দমতো জায়গা নির্বাচন করতে হবে। এরপর ৫ হাজার টাকা জমা দিয়ে দোকান বসানো যাবে। এছাড়া প্রতিদিন ৮০ টাকা করে খাজনা দিতে হবে। তার দাবি, এই টাকা ফেরতযোগ্য নয়।

মেম্বারের ভাই শাহাদতকে আদায়কৃত টাকা দেওয়া হয় বলেও জানান মালেক।আদায়কৃত অর্থ নেতা ও পুলিশ ম্যানেজ করার কাজে ব্যবহৃত হয় বলেও জানান তিনি।জানা যায় শাহাদাত কাশিমপুর থানা বিএনপির সহ-সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়েত হোসেন মোল্লার ছোট ভাই।

সরকারি জায়গা দখল, ফুটপাত ও ফুটওভার ব্রিজে দোকান বসানো এবং অর্থ আদায়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।