1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জন আটক

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৪ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন-– শহরের নিমতলা বাজারের মটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৫টি মটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে আটক করে পুলিশ।
এ ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পরে শনিবার বিকালে আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন। মামলার বাদী এস আই রফিক জানান, গোপন সুত্রে চোরাই মটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ অভিযানে বের হয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়।
ওই গ্যারেজ থেকে একটি কালো রংয়ের ১৫০ সিসি
পালসার ও লাল রংয়ের একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মটরসাইকেলসহ তাকে আটক করে। আটককৃতের স্বীকারোক্তিতে রাত তিন টার দিকে পুলিশ ঝিনাইদহ
সদরের নারকেলবাড়িয়া বাজারে আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালায়। তার গ্যারেজ থেকে কালো লাল রংয়ের একটি ডিসকভার ১২৫ সিসি সাইকেল ও একটি লাল রংয়ের হোন্ডা ১১০ সিসি মটর সাইকেলসহ তাকে আটক করে। এরপর শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেলনহ তাকে আটক করে।
কালীগঞ্জ থানার ওসি জানান, পুলিশী অভিযানে ৫ টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা চোরাই মটরসাইকেল বিক্রির সিন্ডিকেট। তারা উদ্ধারকৃত সাইকেলের কোন বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি। সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।