1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮০ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

‎কুষ্টিয়ার ভেড়ামারায় জাটকা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৪ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ১৫ জুন সোমবার ভোর সাড়ে ৬টায় উপজেলার কলেজ বাজার মাছের আড়তে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

‎অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।

‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আড়তে অবৈধভাবে জাটকা বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে দুটি আড়তে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ হাতেনাতে জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০ (পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎অভিযান শেষে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৫টি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো— পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং।

‎অভিযানে ভেড়ামারা থানা পুলিশের একটি দল এবং মৎস্য কার্যালয়ের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। জনস্বার্থে এবং জাতীয় স্বার্থে উপজেলা প্রশাসনের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।