1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন


‎ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজারপাড়া এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

‎রোববার (২১ জুন) বিকেল প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সাভারের বলিয়ারপুর পাচানিপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (ওরফে কুদি বেপারী) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্বাস আলীর ছেলে দুলাল। অপর একজনের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।

‎স্থানীয়দের ভাষ্য, কোন্ডা বাজারপাড়া এলাকায় একটি লাল শাকের ক্ষেত চাষাবাদ করছিলেন দ্বীন ইসলাম। শাক তোলার কাজে তিনি হেমায়েতপুর থেকে চারজন কৃষিশ্রমিক ভাড়া করে আনেন। বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস দেখা দিলে শ্রমিকদের মধ্যে দুজন কাজ ছেড়ে চলে যান। পরে দ্বীন ইসলামসহ তিনজন মাঠে কাজ চালিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

‎ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।