1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

৪ কোটি ৮০ লাক্ষ টাকার ই’য়া’বা নিয়ে কুষ্টিয়া খাজানগরের মুজাই ড্রাইভার সহ আটক ৫

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

আপডেট কুষ্টিয়া,২৮ জুন ২০২৬।। কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার খাজানগরের মুজাই ড্রাইভার সহ ৫ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের গডফাদার কে বা কারা তা জানাননি।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের গডফাদার কারা সে বিষয়ে অনুসন্ধান শুরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে খাজানগরের মুজাই ড্রাইভার মাদকের বিশাল চালান নিয়ে আটক হওয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এ এলাকার মাদকের গডফাদার -ডিলারদের ঘিরে। যখন যে দল ক্ষমতায় আসে এলাকার মাদকের গডফাদাররা দলীয় ছত্রছায়ায় তাদের মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বেও খাজানগরের কয়েকজন প্রভাবশালী রাইস মিল মালিকের ট্রাক থেকে মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে। কেউ কেউ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এর সাথে শুধু ট্রাক চালক-হেলপার জড়িত নাকি মিল মালিক জড়িত এ নিয়েও জনমমে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি এ সময়ে সঠিক তদন্তের মাধ্যমে এলাকার মাদকের গডফাদারদের মুখোশ উন্মোচন করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।