1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় চোরাই মালামাল ও পাখিভ্যানসহ গ্রেফতার ছয়

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৮ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত পাখিভ্যান এবং বিপুল পরিমাণ চোরাই মালামালসহ চোর ও চোরাই মাল ক্রেতা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় ভেড়ামারা থানাধীন উত্তর ভবানীপুর (ডাকেরবাড়ী) এলাকার একটি ভাঙারি দোকান ও সংশ্লিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর ভবানীপুর এলাকার পলাতক ভাঙারি ব্যবসায়ী মো. রিপন হোসেনের দোকানে চোরাই মালামাল কেনাবেচা চলছে। তৎক্ষণাৎ পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী রিপন হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চোরাই মালামালসমূহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ১টি ব্যাটারিচালিত পাখিভ্যান, ২টি গ্যাস সিলিন্ডার, ১টি হাফ ব্যারেল ড্রাম, ১টি লোহার সাইলেন্সার পাইপ, ১টি অর্ধচন্দ্রাকৃতির লোহার রড, ৫টি সিলভারের কড়াই, ৩টি সসপেন, ১০টি গামলা এবং ৭টি সিলভারের পাতিল।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ভেড়ামারা থানার সাতবাড়িয়া এলাকার মো. রেজাউল করিম (৩৭), মো. রিপন মন্ডল ওরফে কালু (৩৭) ও মো. নাজমুল (২৩), বৃত্তিপাড়া এলাকার মো. রেন্টু ইসলাম বাচ্চু (৩০), পাবনার ঈশ্বরদী থানার বাবুপাড়ার মো. বাহরাম আলী (৪৭) এবং মিরপুর থানার ধলসা এলাকার মো. অনিক শেখ (২৭)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৪১১/৪১৩/৩৪ ধারায় মামলা (নং-৩০, তারিখ: ৩০/০৬/২০২৬) রুজু করা হয়েছে। এলাকায় চুরির সিন্ডিকেট দমনে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।