1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক কারবারির কারাদণ্ড

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৭ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ায় মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ উৎস (২০), মোঃ সুমন (৪০), মোঃ সজীব (২৩) ও মোঃ মিঠুন (৩০)। তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (০৬ জুলাই ২০২৬) কুষ্টিয়া সদর থানার চরমিলপাড়া, শ্মশানঘাট এবং কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া (লালন শাহ মাজার সংলগ্ন)সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শামিমা নাসরিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলায় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এবং উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়াকে মাদকমুক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।”

জেলা জুড়ে মাদকের বিস্তার রোধে উপ-পরিচালক মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।