1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

লাইসেন্সবিহীন মেডিকেল ও ল্যাব কেমিক্যাল ব্যবসায় র‍্যাব-৩-এর অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৭ ০০ বার পড়া হয়েছে

 

প্রিয়া চৌধুরী

 

রাজধানীর মতিঝিলে লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া মেডিকেল এবং ল্যাবরেটরি কেমিক্যালের ব্যবসা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব-৩। অভিযানে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা আখতার হোসেনকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মতিঝিল সি/এ-এর ১৫৪ নম্বর ভবনে অবস্থিত ফারিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় র‍্যাব-৩-এর অধিনায়ক আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের গুদাম ও বিক্রয়কেন্দ্র তল্লাশি করে বিপুল পরিমাণ মেডিকেল কেমিক্যাল, ল্যাবরেটরি রিএজেন্ট, কালচার মিডিয়া, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক সরঞ্জাম জব্দ করা হয়। এসব পণ্যের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ও অনুমোদনের নথি প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল বাজারজাত ও সরবরাহ করে আসছিল। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন আখতার হোসেন। অভিযানের সময় তিনি উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনের ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব জানায়, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, গবেষণাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত মেডিকেল এবং ল্যাবরেটরি কেমিক্যাল জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এসব পণ্যের সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে আইন ও নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা আবশ্যক। যথাযথ লাইসেন্স ও তদারকি ছাড়া এ ধরনের ব্যবসা পরিচালিত হলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন এবং বৈধ লাইসেন্স ও সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে মতিঝিলের ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জনস্বার্থে মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল ব্যবসায় নিয়মিত নজরদারি এবং লাইসেন্স যাচাই কার্যক্রম আরও জোরদারের দাবি জানান।
র‍্যাব-৩ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রচলিত আইন বাস্তবায়নের স্বার্থে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত মেডিকেল, সার্জিক্যাল, ল্যাবরেটরি কেমিক্যাল ও বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিস্তারিত আসছে খুব শিগগিরই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।