1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫০ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের বারেন্ডা এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।

এ পরিস্থিতিতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক রাখতে কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে জলাবদ্ধ স্থানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কাঁঠালতলা-মোল্লা মার্কেট সড়ক থেকে অন্যরকম পার্ক মুখী সড়কের আশপাশের প্রায় কয়েকশ মানুষের দূর্ভোগ লাঘবে বাশ দিয়ে তৈরি করা হয়েছে এই সাঁকো। এতে গার্মেন্টস শ্রমিক,পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারছেন। সাঁকো নির্মাণে স্থানীয়দের মধ্যে সহযোগিতা করেছেন আলতাফ মন্ডল, আক্তার কাজী,মনির মিস্ত্রি, রবিন কাজী, রনি শেখ সহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লা বলেন, “এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সাময়িক সমাধান হিসেবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।”

এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বারেন্ডা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।