1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ ০০ বার পড়া হয়েছে
মোঃ পারভেজ  ঝিনাইদহ
মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজ শিবির শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার  (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে কালিগঞ্জ সরকারি মাহাতাবউদ্দিন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো.আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কালিগঞ্জ উপজেলা সভাপতি মো.ঈশা খান,কালিগঞ্জ সরকারি মাহাতাবউদ্দিন কলেজ শাখার সভাপতি মো. হুসাইন আহমেদ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। একই সাথে তারা আরও বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।
শেষে প্রধান অতিথির মাধ্যমে ৪০০ শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।