1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

খুলনার খানজাহান আলী(র:) সেতুর নীচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার 

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ ০০ বার পড়া হয়েছে
উৎপল ঘোষ
খুলনার পীর খানজাহান আলী (র:) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র  লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।বুলু সংবাদ প্রতিদিনের খুলনা ব্যুরোর দায়িত্বে ছিলেন।  র‍্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।
নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্থ ছিল।
পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশে উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।