তিতাসের ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে নতুন যোগদানকৃত দুই শিক্ষককে বরণ ও মতবিনিময় সভা
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
১৮৩
০০ বার পড়া হয়েছে
মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসের ইউনিয়ন কারিগরি উচ্চ বিদালয়ের দুই শিক্ষক যোগদান ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল সোমবার সকাল দশটায় উপজেলার সাতানী ইউনিয়নের কালির বাজারে অবস্থিত ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতে অত্র বিদ্যালয়ে নব যোগদানকৃত দুই শিক্ষককে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি ও বিশিষ্ট
আয়কর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবির।বিদ্যালয়ের চলিত দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো.ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য হাজী মহসিন খান, মো.মহসিন সরকার, মো.জাহাঙ্গীর আলম মাষ্টার,ইকবাল হোসেন মাষ্টার, নব যোগদানকৃত ইংরেজি শিক্ষক মামুন মোল্লা, হিন্দু ধর্মের শিক্ষক নিপু রায় প্রমুখ।