1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যশোর অভয়নগরে ফেরিওয়ালার হাতে শিশু ধর্ষণের অভিযোগে; আটক ১

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ ০০ বার পড়া হয়েছে
‎উৎপল ঘোষ
যশোরের অভয়নগরে ফেরিওয়ালার ভয়াবহ লালসার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু।
জানা যায়, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এই মেয়েটিকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৪২) নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা।
‎ মঙ্গলবার সকালে উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি সকালে স্কুলে যাওয়ার সময় ফেরিওয়ালা আব্দুল মান্নান তাকে ফুসলিয়ে স্কুলের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। বিকালে বাড়িতে ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই সে পুরো ঘটনাটি খুলে বলে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পরিবার অভয়নগর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডাক্তার ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।