1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ ০০ বার পড়া হয়েছে
মোঃ পারভেজ
ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ফয়লা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিলার সাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন চালিত ভ্যানে ১১ বস্তা ইউরিয়া ও ১ বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলার আড়মুখী এলাকার রবিউলের কাছে বেশি দামে বিক্রি করে। এ সময় নলডাঙ্গা এলাকায় ভ্যানটি পৌঁছালে স্থানীয়রা ধরে কৃষি কর্মকর্তাকে জানায়। মো. সাহাবুদ্দিন পৌরসভার বাইরে সার বিক্রি করতে পারবেন না।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি জানান, অন্যত্র বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভা ছাড়া অন্য কোথাও সার বিক্রি করতে পারবেন না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।