1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসের জগতপুরে মেম্বার হিসেবে রায় পেলেন, শপথ নিলেন মো:খোকন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ ০০ বার পড়া হয়েছে
মোঃ হানিফ মিয়া
কুমিল্লা জেলার তিতাস উপজেলার ইউপি নির্বাচনের সাড়ে ৩ বছর পর মেম্বার হিসেবে শপথ নিলেন মো:খোকন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন তাহার কক্ষে খোকনকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,২০২১ সালের ১১ নভেম্বর কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ফলাফলে ৬নং ওয়ার্ডে মেম্বার হিসেবে মো: নুরুল ইসলাম নির্বাচিত হন। তখন তিনি ৩০১ ভোট এবং তাহার নিকটতম প্রতিদ্বন্ধি মো:খোকন ২৯৭ ভোট পেয়েছিলেন। উক্ত ফলাফলের উপর ভিত্তি করে মো: নুরুল ইসলামকে উক্ত ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
পরে ফলাফল কারচুপির অভিযোগ এনে ওই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন খোকন। দীর্ঘ শুনানীর পর নির্বাচন ট্রাইব্যুনাল প্রায় দুই বছর পর ভোট পুনঃগগনা করেন। এতে মো. খোকন ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম ২৯৬ ভোট পেয়েছে। এরপর সংশোধনী বিজ্ঞপ্তি মাধ্যমে গত বছরের ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশিত হয়। এদিকে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের রায়ও খোকন মিয়ার পক্ষে আসে। হাইকোর্ট নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখায় খোকন মিয়াকে শপথ বাক্য পাঠ করানো হয়।
এ বিষয়ে মো:খোকন মিয়া বলেন,তখন আমাকে উদ্দেশ্যেপ্রোণিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ পরিশ্রম ও ভোগান্তির পর রায় আমার পক্ষে এসেছে। আমি আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।