1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনা পৌরসভার  প্যানেল আইনজীবী হিসাবে ৩ জন বিজ্ঞ আইনজীবীর সাথে চুক্তি সম্পাদন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
​কুমিল্লার হোমনা পৌরসভায় প্যানেল আইনজীবী হিসেবে ৩ জন বিজ্ঞ আইনজীবীর সাথে পৌর কর্তৃপক্ষ   চুক্তি সম্পাদন করেছেন। সোমবার দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা এটিএম নূরে আলম সিদ্দিকীর কার্যালয়ে ৩০০ টাকার নন- জুডিশিয়াল  স্ট্যাম্পে  স্বাক্ষর করে আনুষ্ঠানিক ভাবে  তাদের সাথে  চুক্তি সম্পাদন কার্যক্রম অনুষ্ঠিত হয়। তারা হলেন- অ্যাডভোকেট মো. আতাউল্লাহ, অ্যাডভোকেট মফিজুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট চানু চন্দ্র দেবনাথ।
​পৌরসভা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত মোতাবেক এই  ৩ জন আইনজীবীকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
 পৌর নির্বাহী কর্মকর্তা  একেএম নুরে আলম সিদ্দিকি জানান, এখন থেকে এই ৩ জন  আইনজীবী পৌরসভার যাবতীয় আইনি  জটিলতা ও মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান করবেন। আশা করা হচ্ছে  বিজ্ঞ আইনজীবীদের এই প্যানেল  পৌরসভার  যাবতীয় আইনি জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সক্ষম হবেন।
চুক্তি সম্পাদনের পর নবনিযুক্ত আইনজীবীদের পক্ষে  অ্যাডভোকেট মো৷ আতাউল্লাহ সাংবাদিকদের  বলেন,
 আমরা হোমনা পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়নের লক্ষে  আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষে আন্তরিকভাবে কাজ করে যাবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।