1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে মদ্যপ চালকের প্রাইভেট কার দোকানে ধাক্কা, নিহত ১, আহত ৪ 

মোঃ তারিকুল আলম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ ০০ বার পড়া হয়েছে

 

 

তারিকুল আলম, সিরাজগঞ্জ

 

 

সিরাজগঞ্জ শহরের কাশিয়াহাটা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার সড়কের পাশের দোকানে ঢুকে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে মো. হাফিজ (৪২) নামে এক দোকান মালিক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা মেট্রো খ-১১-৮২২৩ নম্বরের প্রাইভেট কারটি অতিরিক্ত গতিতে শহরের দিকে আসছিল। গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজছিল এবং যাত্রীরা মদ্যপ অবস্থায় মাতলামি করছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানে সজোরে ধাক্কা দেয়, যার ফলে দোকানগুলো ভেঙে পড়ে এবং কিছু পথচারী ও দোকানি চাপা পড়েন।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত দোকানদার মো. হাফিজ ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় চার ঘণ্টা ধরে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালকসহ দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

মৃত হাফিজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর দাবি, মদ্যপ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনায় দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।