1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে শহীদ মজনু একাডেমিতে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৮ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে শহীদ মজনু একাডেমিতে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। দেশ যখন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে না তখন কিছু মহতী মানুষ তাদের নিজস্ব উদ্যোগে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে বলেন প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন ।

শনিবার(২০ সেপ্টম্বর) সকালে সাভারে শহীদ মজনু একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা খোরশেদ আলম আরও বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় মানুষকে আশ্বস্ত না করি, আমরা যাতে কাজ করে দেখাই যে আমরা মুখে যা বলি কাজেও তাই করি। যার যার মত করে যদি চেষ্টা করি তবে মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারবো। একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত গ্রীন সাভার ক্লিন সাভার গড়তে পারবো।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রতিটি ক্যাম্প চলবে তিনদিন ব্যাপী এবং পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনূস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনূস উদ্দিন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।