1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে ৮শতাধিক মানুষের চলাচলের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ ০০ বার পড়া হয়েছে

 

 

মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের ৮ শতাধিক মানুষের চলাচলের রাস্তায় পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে আছে এলাকাবাসী।দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
গতকাল ২২ সেপ্টেম্বর সোমবার  দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের জনদুর্ভোগের এই  রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।এতে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর। তিনি বলেন-এই রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে আছে। এতে গ্রামের ছাত্র-ছাত্রীসহ ৮ শতাধিক মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।তাই জনদুর্ভোগের শিকার মানুষ গুলোর কথা চিন্তা করে  দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ  করেছি।
তাঁরা যেনো দ্রুত এই রাস্তাটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় ভুক্তভোগী মীর মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয়দের মধ্যে আরও বক্তব্য রাখেন-বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, বলরামপুর ইউনিয়নের ১নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান,মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ জসিমউদদীন, রহিজ উদ্দিন মেম্বার,আবদুল মতিন, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, ফারুক হোসেন, আবুল কাসেম, হক মিয়া, মোহাম্মদ হান্নান মিয়া,ফজলুল হক,আবদুস ছাত্তার,নুরুল ইসলাম, মোতালেব,
মঙ্গল মিয়া, মোতালেব মিয়া,জয়নাল আবেদীন, গনি মিয়া,শাহজালাল, মোহাম্মদ বাবুল,মো.মহসিন, মোহাম্মদ ছাদেক মিয়া,আলেক হোসেনসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের মানুষজন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।