1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

শারদীয় দুর্গাপূজায় নওগাঁবাসীকে শুভেচ্ছা জানালেন কাজী আতিকুর রহমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ ০০ বার পড়া হয়েছে
মেহেদী হাসান অন্তর
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দোৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।
দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ সদর উপজেলার সর্বস্তরের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আতিকুর রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শেষে কাজী আতিকুর রহমান নওগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।