1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ হানিফ মিয়া

 

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন নামধারী ড্যাব নেতার ভুয়া ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে সংগঠনের অভিযোগ, এসব নেতা গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভেঙে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবসহ বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। আর এর প্রতিবাদে বৃহস্পতিবাদ সকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে দাবি করা হয়, ড্যাবের ইমেজ ধ্বংসের চেষ্টা মানে সরাসরি বিএনপির ভাবমূর্তি কলঙ্কিত করা। তাই অভিযুক্ত নেতাদের অবিলম্বে ড্যাব, বিএনপি ও বিএনপি-সমর্থিত সব সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করার আহ্বান জানানো হয়।

এছাড়াও অভিযোগ করা হয়, কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ডা: আরিফ হায়দার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন ও যৌতুক লোভের সঙ্গে জড়িত। সম্প্রতি ঠিকাদার কর্তৃক প্রকাশিত বিশ লক্ষ টাকার একটি চেকের বিষয়টি সামনে আসার পরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

অন্যদিকে, কতিপয় টোকাইকে ব্যবহার করে মেডিকেল কলেজ হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার কৃতী সন্তান ও মেধাবী চিকিৎসক ডা: হাসানকে অসম্মান করার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ডা: আরিফ হায়দার মিথ্যা অভিযোগনামা দাখিল করে ডা: হাসানসহ সম্মানিত চিকিৎসকদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছেন। তাই এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।