1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবির সমর্থিত প্যানেলের জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৯ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছেন এই প্যানেলের প্রার্থীরা। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

 

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন-ইব্রাহিম হোসেন রনি (ভিপি), সাঈদ বিন হাবিব (জিএস), মোহাম্মদ শাওন (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), হারেজুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), জিহাদ হোসাইন (সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আবদুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), জান্নাতুল আদন নুসরাত (সহ-দপ্তর সম্পাদক), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), জান্নাতুল ফেরদৌস রিতা (সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), মাহবুবুর রহমান (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক),

 তানভীর আঞ্জুম শোভন (গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক), তাহসিনা রহমান (সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক), আফনান হাসান ইমরান (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোনায়েম শরীফ (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক), মেহেদী হাসান সোহান (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইসহাক ভূঁঞা (যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক),

 

 ওবায়দুল সালমান (সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক), ফজলে রাব্বি তৌহিদ (আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক) ও মাসুম বিল্লাহ (পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক)।

এছাড়া নির্বাহী সদস্যের পাঁচটি পদের সবকটি জিতে নিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিজয়ীরা হলেন-আকাশ দাশ, আদনান শরীফ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সোহানুর রহমান ও সালমান ফারসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।