1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে বিশ্ব এনেস্থেসিয়া দিবস উদযাপিত

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১২ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম
আজ (১৬ অক্টোবর) সকালে  সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১৭৯ তম বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালন করা হয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের এনেস্থেসিওলোজি বিভাগের উদোগে বিশ্ব এনেস্থেশিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রেহানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, হাসপাতাল প্রশাসক অধ্যাপক ক্যাপ্টেন (অব:) ডাঃ আশরাফ উদ্দিন মল্লিক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী, চীফ কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট  ও সহযোগী অধ্যাপক এনেস্থেশিয়া বিভাগের মোঃ মিজানুর রহমান রাজুপ্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, এনেস্থেসিয়া হলো এক ধরণের চিকিৎসা পদ্ধতি যা ওষুধ বা অন্য কোনো পদার্থের মাধ্যমে শরীরের অনুভূতি বা সচেতনতা সাময়িকভাবে হ্রাস করে,
যাতে রোগীরা অস্ত্রোপচার বা অন্য কোনো পদ্ধতির সময় ব্যথা অনুভব না করে। এটি সাধারণত অ্যানালজেসিয়া (ব্যথা থেকে সুরক্ষা), প্যারালাইসিস (পেশী শিথিলকরণ) এবং অ্যামনেসিয়া (স্মৃতি হ্রাস) অন্তর্ভুক্ত করতে পারে। বক্তাগণ  প্রধানত তিন প্রকার  এনেস্থেসিয়ার বিষয়টি উল্লেখ করে  কোন ধরনের এনেস্থিসিয়া কিভাবে কাজ করে  তা তুলে ধরেন। এসময় তারা চিকিৎসা শাস্ত্রে ভিন্ন ভিন্ন ধরনের এনেস্থিসিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।