
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে ক্ষুদে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
গত শুক্রবার( ১৭অক্টোবর) বিকেলে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড পূর্ব জামসিং মিনার মসজিদ সংলগ্ন মাঠে
ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় দক্ষিণ জামসিং সোলাইমান মার্কেট দল বনাম পূর্ব জামসিং চৌরাস্তা দল।
পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম খেলা শেষে ৩-২ গোলের ব্যবধানে সোলাইমান মার্কেট চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, সাভার পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ।