1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

উত্তরায় ৪০০ কোটি টাকার প্রতারণা: ডেভেলপার প্রতিষ্ঠানের এমডি আকতার হোসেন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২০৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর উত্তরায় ডেভেলপার প্রতিষ্ঠানের আড়ালে তিন থেকে চারশো কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা মো. আকতার হোসেন সোহেল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাব জানায়, আকতার হোসেন ‘ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড’ নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে গ্রাহকদের বিভিন্ন ‘ডাবল স্কিম’-এর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি।গ্রেফতার আকতার হোসেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দীর্ঘদিন ধরে উত্তরার ৩ ও ৭ নম্বর সেক্টরে অফিস পরিচালনা করতেন।র‌্যাবের অনুসন্ধানে জানা যায়, প্রতারণার মাধ্যমে আদায়কৃত টাকায় আকতার বিপুল সম্পদের মালিক হয়েছেন। ইতোমধ্যে তার নামে আশুলিয়ায় ১৬২ বিঘা জমির সন্ধান পেয়েছে র‌্যাব।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে একাধিক প্রতিষ্ঠান খোলা হয়েছে, যেগুলোর মাধ্যমে তিনি একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন।গ্রেফতার আকতার হোসেন সোহেল রংপুর জেলার কাউনিয়া থানার ভল্লব বিষু গ্রামের সাইদুর রহমানের ছেলে।র‌্যাব জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।