1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ 

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮২ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২৫) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার ৫১০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।
সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজার রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. জাহাঙ্গীর রাব্বী প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫ হাজার ৫১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম ধাপে গম ১ হাজার ১শত জন, সরিষা ৪ হাজার ২শত জন ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে মশুর, মুগ, সূর্যমূখী, চীনাবাদাম, পেয়াজ ও অড়হড় বীজ বিতরণ করা হবে।
কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের জানান, চলতি মৌসুমে ১১০০ জন গম চাষীকে ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি। ৪২০০ জন সরিষা চাষীকে ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি, ২০ জন সূর্যমুখী চাষীকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১০ জন চীনাবাদাম চীনাবাদাম চাষীকে ১০কেজি চীনাবাদাম, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি।
৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ২০ জন মুগ ডাল চাষীকে ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ৯০ জন মশুর ডাল চাষীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ৩০ জন অড়হড় চাষীকে ২কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।