1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে দারুণ উৎসবে শেষ হলো রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারে রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও ঢাকা-১৯ আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সোমবার (২৪নভেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কমলাপুরের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা”-এই প্রতিপাদ্য কে সামনে রেখে খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় দেওগাঁও অগ্নিবীনা স্পোর্টিং ক্লাবকে ২–০ গোলে হারিয়ে রাজাশন এক ঝাঁক পায়রা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মাদ আমীর শিরালী,
বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক
মোঃ শাহীনুর রহমান শাহীনের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপ’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি মোঃ আনোয়ার হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ মনিরুল হক,বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ এবং বিরুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আলমগীর হোসেন।
খেলা শেষে বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

উৎসবমুখর এ আয়োজনে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ছিল খেলাধুলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।