1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দেবিদ্বারে পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী ৮৭ দিন অফিসে অনুপস্থিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম এবার ছুটি ছাড়াই টানা ৮৭ দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কর্মক্ষেত্রে টানা ১৫ বছর চাকুরীর সুবাধে পৌরসভার ভিতরে ও বাহিরে একটি বড় সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দেবিদ্বারে যোগদানের পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে বহুবার আলোচিত হয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে।
পৌর অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ৮ নভেম্বর দেবিদ্বার পৌরসভায় যোগদান করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম। পৌরসভায় যোগদান করার পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন এই উপ-সহকারী প্রকৌশলী। এমপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতার সুবাধে অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান দিয়েছেন তিনি নিজেই। সড়ক ও ড্রেন নির্মানে ব্যাপক অনিয়ম হয়েছে এই ১৫ বছর, যা তদন্ত করলে উঠে আসবে বলে পৌরবাসীর দাবী।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ পৌর সভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে। পৌর সভায় টাকা ১৫ বছর চাকুরী ও বিভিন্ন দূর্নীতির বিষয়ে আলোচনা শুরু হলে কোন ছুটি না নিয়েই গত ১ সেপ্টেম্বর থেকে অদ্যবধি অফিসে অনুপস্থিত রয়েছেন তিনি।
পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম মোর্শেদ বলেন, দুর্নীতিবাজ তৎকালীন পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম পালিয়েছে সেভাবে। এখন পৌর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম যাচ্ছেন সেই পথে । এড়া দুর্নীতি করলেও মন্ত্রনালয়ের খুটির জোড়ে বেঁচে থাকে সব সময়। দেশের উপর এবং নিচের সকল দুর্নীতিবাজরা ঐক্য হয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা সিয়াম আহম্মেদ বলেন, সরকারী নিয়ম অনুসারে একই স্থানে একজন কর্মকর্তা ৩ বছর থাকার কথা থাকলেও দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম ১৫ বছর একই কর্মক্ষেত্রে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও টাকা ১৫ বছর রয়েছেন বহাল তবিয়তে। এখন ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে ৮৭ দিন অনুপস্থিত রয়েছেন। তাদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে।
কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়ে দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি তিন মাসের ছুটিতে রয়েছি।
এ ব্যাপারে দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, আমি পৌরসভার দায়িত্ব গ্রহণের পর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামকে একদিনও পাইনি। তিনি কেন কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছে তাকে কারন দর্শানোর নোটিশ করলেও এখনো এর জবাব পাইনি। তবে তিনি তিন মাসের একটি ছুটির আবেদন করেছেন, এখনো মন্ত্রনালয় আবেদন মঞ্জুর কওে নাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।