1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি সহ যুবক গ্রেফতার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায়  যৌথ বাহিনীর অভিযানে  ১৪ রাউন্ড গুলি ও ২ টি পিস্তল সহ সোহাগ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে  উপজেলার ছয়ফুল্লাহ কান্দি মাথাভাঙা গ্রামে অভিযান চালিয়ে  তাকে  গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত  সোহাগ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহ কান্দি গ্রামের তারু মিয়ার ছেলে।
থানাসূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে  ছয়ফুল্লাহ কান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো. তারু মিয়ার ছেলে মো. সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি পিস্তল ও  ১১ রাউন্ড তাজা গুলি সহ ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
 হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান দেশব্যাপী আইন–শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,  অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে “অপারেশন ডেভিল হান্ট”,ফেইজ – ২  অভিযান পরিচালিত হচ্ছে। হোমনা থানায় অশ্রআইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ টার দিকে  তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।