1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝিনাইদহের  মহেশপুরে ৫৮ বিজিবি’র অভিযানে মাদক উদ্ধার ও ২ নারী আটক

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দুই বাংলাদেশী নারীকে আটক করেছে।
​বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় মাধবখালী বিওপি’র একটি চৌকস দল হাবিলদার শ্রী সঞ্জয় কুমারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মাধবখালী গ্রামের একটি মেহগনি বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট এবং ২২ বোতল কফ সিরাপ (Win Cerex) উদ্ধার করা হয়।
​পৃথক আরেকটি অভিযানে, আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ ভোররাত ০৩:৩০ ঘটিকায় খোসালপুর বিওপি’র হাবিলদার মোঃ কাদেরের নেতৃত্বে বিজিবি দল খোশালপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
​এছাড়া, আজ সকাল ১০:৩০ ঘটিকায় খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/১০৫-আর এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুইজন বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি। হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন তাদের আটক করা হয়।
​মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।